কুয়েতে বহিষ্কার উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত




উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন কুয়েতের সরকারি কর্মকর্তারা। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত চলে গেলে তার জায়গায় প্রতিনিধিত্ব করবেন তিন কূটনীতিকসহ একজন শার্জ দ্য অ্যাফেয়ার্স।
উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ গত ৬ সেপ্টেম্বরে ওয়াশিংটন সফর করে আসার পরপরই এ পদক্ষেপ নিলেন।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ মাসের শুরুর দিকেই দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর যুক্তরাষ্ট্রও বিভিন্ন দেশকে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিণ্ন করার আহ্বান জানিয়েছে।
উত্তর কোরিয়ার কূটনীতিকের সংখ্যা কমানোর সিদ্ধান্ত থেকেই কুয়েত রাষ্ট্রদূত বহিস্কারের এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই উত্তর কোরীয় কূটনীতিক।
এর আগে অগাস্ট থেকেই কুয়েত কর্তপক্ষ উত্তর কোরিয়ার বিরুদ্ধে সরাসরি ফ্লাইট বাতিলের মতো পদক্ষেপ নিতে শুরু করে।
এবার রাষ্ট্রদূতকে বহিস্কারাদেশের পাশাপাশি বর্তমানে কুয়েতে কর্মরত প্রায় দুই থেকে আড়াই হাজার উত্তর কোরীয় শ্রমিকের প্রকল্প দু’এক বছরের মধ্যে শেষ হয়ে গেলে তাদের আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না কিংবা ওয়ার্ক পারমিটও আর নবায়ন করা হবে না বলে জানানো হয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করা এবং পিয়ংইয়ংয়ের সঙ্গে সমস্ত বাণিজ্যিক ফ্লাইটও স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত।
আরও পড়ুন
পারমাণবিক লক্ষ্য পূরণে মরিয়া কিম
জাপানের ওপর দিয়ে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া