কুড়িগ্রামে আরও এক ব্যক্তি করোনা পজেটিভ হিসেবে সনাক্ত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) প্রাপ্ত প্রতিবেদনে ওই ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ সনাক্ত হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নজরুল ইসলাম। এনিয়ে জেলায় তিনজন করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হলো।
করোনা আক্রান্ত ওই ব্যক্তি সদর উপজেলার খলিলগঞ্জ এলাকার পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি সর্দি-জ্বর নিয়ে নারায়ণগঞ্জ থেকে কুড়িগ্রামে ফিরে আসেন।
ডা.নজরুল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর আগে গত ১৩ এপ্রিল তিনি নারায়ণগঞ্জ থেকে সামান্য জ্বরসর্দি নিয়ে কুড়িগ্রামে ফিরে আসেন।
পরে তার সংক্রমণ উপসর্গ বৃদ্ধি পেলে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। সোমবার তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ পাওয়া যায়।
এনিয়ে জেলায় তিনজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলো। এর আগে জেলার রৌমারী ও ফুলবাড়ী উপজেলায় দুইজন করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হন। তার উভয়ে ঢাকা ফেরত বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি

