কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ




সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
আজ রবিবার বেলা আড়াইটায় পাবলিক লাইব্রেরির সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে হাজারও শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সমাবেত হয়। এরপর সমাবেশস্থল থেকে মিছিল করে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।
এসময় শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুলিশ জলকামান নিয়ে অবস্থান ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। ওই আন্দোলনের অংশ হিসেবে ১৪ মার্চ ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশি ধরপাকড় ও আটকের শিকার হন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫৫ শতাংশ বিভিন্ন ধরনের অগ্রাধিকার কোটা রয়েছে। আর বাকি ৪৫ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়। এ জন্য এই কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।