কোন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চলমান পরিস্থিতিতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৬৪ জনে।

রোববার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশজুড়ে ৬০টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ১২ হাজার ১৬৪টি।

এদিকে আরও এক হাজার ৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪৫ হাজার ৭৭ জন সুস্থ হলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ২৬,৯৮৩, চট্টগ্রাম ৫,৫৮৫, নারায়ণগঞ্জ ৪,৪৯০, গাজীপুর ২,৫১১, কুমিল্লা ২,২১৭, বগুড়া ১,৮২০, কক্সবাজার ১,৬৮৮, মুন্সীগঞ্জ ১,৬৬১, সিলেট ১,৬৪০, নোয়াখালী ১,৬৩২, ময়মনসিংহ ১,২০৪, নরসিংদী ১,১০৯, কিশোরগঞ্জ ১,০৮৩, বরিশাল ১,০৬৭, ফরিদপুর ১,০২৩, রংপুর ৭৩১

ফেনী ৬০৯, লক্ষ্মীপুর ৫৪৯, চাঁদপুর ৫১১, খুলনা ৪৯২, মাদারীপুর ৪৬৮, দিনাজপুর ৪৫৮, জামালপুর ৪৪০, মানিকগঞ্জ ৪৩০, সুনামগঞ্জ ৪২৭, গোপালগঞ্জ ৪১৪, ব্রাহ্মণবাড়িয়া ৪০৬, টাঙ্গাইল ৩৭৯, নেত্রকোনা ৩৬৬, শরীয়তপুর ২৯৫,

নীলফামারী ২৭০, যশোর ২৬৮, হবিগঞ্জ ২৬১, কুষ্টিয়া ২৫৩, পাবনা ২৪৭, জয়পুরহাট ২৩৮, সিরাজগঞ্জ ২৩৮, নওগাঁ ২২১, পটুয়াখালী ২০৪, শেরপুর ১৯২, মৌলভীবাজার ১৯১, গাইবান্ধা ১৮৮, রাজশাহী ১৭৬, ঠাকুরগাঁও ১৬৯, ভোলা ১৫৯, চুয়াডাঙা ১৪৭, বরগুনা ১৪৬,

রাজবাড়ী ১৪০, পিরোজপুর ১৩২, ঝিনাইদহ ১১৯, পঞ্চগড় ১১৬, রাঙ্গামাটি ১১৬, কুড়িগ্রাম ১১২, বান্দরবান ১১১, ঝালকাঠী ১০২, নাটোর ৯৬, খাগড়াছড়ি ৯৪, বাগেরহাট ৮৭, চাঁপাইনবাবগঞ্জ ৮৬, সাতক্ষীরা ৮৬, লালমনিরহাট ৬৯, নড়াইল ৬৬ ও মেহেরপুর ৩৪ জন।