জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসে বেকরোনাভাইরাসে আক্রান্ত হলেন আর্জেন্টাইন ফুটবল তারকা পাওলো দিবালা।
এক টুইটে স্বয়ং দিবালা তথ্যের সত্যতা নিশ্চিত করেন। একই সাথে তিনি জানান, তার সঙ্গিনী ওরিয়ানা সাবাতিনও আক্রান্ত হয়েছেন।
টুইটে পাওলো দিবালা জানান, ‘আমি আপনাদের জানাতে চাই যে আমরা কোভিড-১৯ পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমি এবং ওরিয়ানা (দিবালার সঙ্গিনী) দুজনেই পরীক্ষায় পজিটিভ।’
গত সপ্তাহে দিবালার দেহে করোনার উপস্থিতি পরীক্ষা করা হয়। সেই থেকে আইসোলেশনে আছেন এই আর্জেন্টাইন ফুটবলার।
করোনাভাইরাসের মহামারিতে যেমন থমকে গেছে পৃথিবী, তেমন করেই থমকে গেছে ক্রীড়াবিশ্ব। কবে নাগাদ সব স্বাভাবিক হয়ে উঠবে তা বলতে পারছে না কেউ। এরই মাঝে ফুটবলারদের করোনায় আক্রান্ত হওয়ার খবর ক্রীড়া জগতে উদ্বেগ বাড়াচ্ছে।

