বিশ্বের ক্ষমতাধর, প্রযুক্তিতে উন্নত দেশগুলো প্রতিনিয়ত হারছে, করোনা ভাইরাসের সাথে যুদ্ধে পেরে উঠছে না। সেখানে বিশ্বের দরিদ্র দেশগুলো পারবে কিভাবে?
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শঙ্কা প্রকাশ করেন, বিশ্বের দরিদ্র দেশগুলোতে কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে কোভিড-১৯ এ।
অ্যান্তনিও গুতেরেস বলেন, আমরা যদি দাবানলের মত এই ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোন রকম পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন।
এসময় বিশ্বের ধনী ২০ দেশকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। এছাড়া দরিদ্র দেশগুলোর সাহায্যে বিশ্বব্যাংক, আইএমএফ’র মতো দাতা সংস্থাগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

