কোভিড-১৯: চীনে মৃতের সংখ্যা বাড়ছেই


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাস চীনে মারাত্মক বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত করেছে মানুষকে। প্রতিদিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্রাধিক হারে বাড়ছে। সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত চীনে এই ভাইরাস আক্রান্তে ২০২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুধু মাত্র চীনের হুবেই প্রদেশেই গতকাল বুধবার একশ আটজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে উহান শহরেই মারা গেছে ৮৮ জন। হুবেই প্রদেশ সরকার জানিয়েছে,  গতকাল বুধবার নতুনভাবে আক্রান্ত হয়েছেন তিনশ ৪৯ জন । এর ফলে কেবল হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৩১ জনে ঠেকেছে।

এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার মারা যাওয়ার সবগুলো ঘটনাই ঘটেছে হুবেই প্রদেশে। আর এই প্রদেশের উহান শহর থেকেই প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এখন পর্যন্ত সেখানে ১৫৮৫ জন মারা গেছে।

চীনের বিশেষজ্ঞদের ধারণা, বাদুড় থেকে করোনাভাইরাস ছড়িয়েছে। তবে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের উৎপত্তি বাদুড়ে হলেও স্তন্যপায়ী কোনো প্রাণীর মাধ্যমে তা মানুষের শরীরে প্রবেশ করেছে।