ক্রাইস্টচার্চ হামলা মুসলিমদের সমর্থনে অভিনব নৃত্য


paperslife

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫০ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৮ জন।  নৃশংস এ ঘটনায় দেশটিতে থাকা সকল মুসলিমদের সমর্থনে দেশটির আদিবাসীদের ঐতিহ্যবাহী যুদ্ধ নৃত্য পরিবেশন করেছেন কয়েক’শ শিক্ষার্থী।

গতকাল সোমবার স্থানীয়ভাবে পরিচিত এই নৃত্য পরিবেশনে মুখরিত হয় ক্রাইস্টচার্চের সড়ক।

শুক্রবার ক্রাইস্টচার্চের ভয়াবহ সন্ত্রাসী হামলায় সেখানকার একটি স্কুলের শিক্ষার্থীরা হ্যাগলি কলেজে এই হামলায় নিহতের স্মরণে এবং মুসলিম অধিবাসীদের সমর্থনে এই নৃত্য পরিবেশন করেন। হামলার পর হ্যাগলি কলেজকে একটি কল্যাণ কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে; যেখানে নিহতদের পরিবার তাদেরকে স্বরণ  করে শ্রদ্ধা  নিবেদন ও প্রার্থনা করছেন।

সোমবার শিক্ষার্থীরা রাস্তায় একত্র হয়। আর অন্যপাশে শিক্ষার্থীদের একটি দল গানের তালে এই বিশেষ নৃত্য পরিবেশন করেন।এসময় উপস্থিত সকলেই আবেগে আপ্লূত হন এবং মুসলিমরা ও শিক্ষার্থীরা একে অপরের সাথে কোলাকুলি করেন।

নৃত্য পরিবেশকদের একজন এটাকে বিশেষ একটি কর্মসূচি হিসাবে অবিহিত করেন এবং বলেন এটি আমাদের সংস্কৃতিরই একটি অংশ। যা তারা অত্যন্ত শোকাবহ কর্মসূচিতে করে থাকে এবং তারা একে সম্মান হিসাবে তুলে ধরেন।

সেখানকার মুসলিম সম্প্রদায়ের একজন শিক্ষার্থীদের এমন সম্মানে মুগ্ধ। তিনি তাদের প্রশংসা করেন  এবং বলেন আমি এখানকার অধিবাসী হতে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। যারা আমাদের সংস্কৃতি, ধর্ম বোঝে এবং সম্মান করতে জানে।

নৃশংস এ ঘটনায় বিশ্বব্যাপি নিন্দার ঝড় বইছে। যা দেশটির পরিস্থিতিকে আরও বেশি থমথমে করে তুলছে।