ক্রিকেট বলে করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি কম!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ক্রিকেট বল থেকে করোনা ছড়াবে, এমন এক দাবি করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে সম্প্রতি এক গবেষণায় তার এ দাবি ভুল প্রমাণিত হয়েছে।

ইম্পিরিয়াল কলেজ অব লন্ডন ও সুইডেনের করোলিস্কা ইনস্টিটিউটের গবেষণা থেকে জানা গেছে, সংক্রমিত কাপড় দিয়ে মোছার পরও ক্রিকেট বলে ৩০ সেকেন্ডের বেশি সময় ভাইরাস জীবিত থাকে না।

তবে এক্ষেত্রে বিজ্ঞানীরা টিস্যু দিয়ে বল মোছার পরামর্শ দিয়েছেন। কারণ তারা গবেষণায় দেখেছেন যে, টিস্যু দিয়ে বল মুছলে ভাইরাস আর বলে লেগে থাকছে না।  তাছাড়া ক্রিকেট শারিরীক স্পর্শের কোনো খেলা নয়।

তাই কয়েকটি সাবধানতা অবলম্বন করলেই আর সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই। তবে ফুটবলের ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি।

অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর এভিডেন্স বেসড মেডিসিন এর ডিরেক্টর কার্ল হেনেগেন বলেছেন, ‘ক্রিকেট হলো খুব কম ঝুঁকিপূর্ণ খেলা। আপনি অন্যের কাপে চা খেলে সংক্রমিত হতে পারেন। তবে অন্যের হাত থেকে ক্রিকেট বল নিলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। ক্রিকেট খেলতে নেমে দুজন ক্রিকেটারের মধ্যে বডি কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা কম। তাই ঝুঁকিও কম।’

১১ জুলাই থেকে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট শুরু হচ্ছে। তার আগেই অবশ্য ৮ জুলাই থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফিরতে যাচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে।