ইউরোপের ফুটবল লিগের এক মৌসুম বাতিল মানে কোটি কোটি টাকার ক্ষতি। সেই ক্ষতির এতটাই যে ইতিমধ্যে ইউরোপের বড় ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের বেতন দিতে পারছে না। অনেক ক্লাব স্টাফদের ছাটাই করছে, কেটে নিচ্ছে খেলোয়াড়দের বেতন।
এমন অবস্থায় করোনাভাইরাসের মহামারিতে লীগগুলো চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফরিন জানান বাতিল হতে পারে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ।
এমন পরিস্থিতি যদি সেপ্টেম্বর পর্যন্ত সস্থায়ী হয়, বাতিল ছাড়া উপায় দেখছে না উয়েফা।
তবে ৫২ বছর বয়সী উয়েফা প্রেসিডেন্ট চান, পরিত্যক্ত করার চেয়ে ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন স্টেডিয়ামে ম্যাচ চালানো।
জার্মান ভিত্তিক ক্রীড়া মাধ্যম জেডিফি স্পোর্টস্টুডিও’কে সেফরিন বলেন, ‘আমরা এটা (চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ) সেপ্টেম্বর বা অক্টোবরে খেলতে পারব না। কর্তৃপক্ষ যদি আমাদের খেলার অনুমতি না দেয় তবে আমরা খেলতে পারব না।’

