১৭ বছর ধরে বীমার টাকা জমা দিয়ে গিয়েছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। সেই মোটা অঙ্কের টাকা বীমা সংস্থার কাছ থেকে ফেরত পাচ্ছে তারা।
করোনা মহামারির জেরে বাতিল হয়েছে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট। স্বাভাবিকভাবেই আর্থিক দিক দিয়ে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে আয়োজকদের।
উইম্বলডন সম্ভবত বিশ্বের একমাত্র স্পোর্টস ইভেন্ট, যেটা মহামারীর জন্য দীর্ঘদিন ধরে বীমার আওতায় রয়েছে। বছরে ২ মিলিয়ন মার্কিন ডলার আয়োজকরা খরচ করে বীমার পিছনে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার করোনা মহামারীর জন্য বাতিল হয়েছে উইম্বলডন। ফলে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব ক্ষতিপূরণ পাচ্ছে ১৪১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ১১৯০ কোটিরও বেশি।

