ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য উপকূলীয় শহরে কিমের বিশাল প্রাসাদ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিশ্বজুড়ে নিজের একক আধিপত্য বিস্তারে অন্যতম এক নাম উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন।

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পৃথিবীকে চমকে দিচ্ছেন তিনি। সেইসাথে মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে পরমাণু অস্ত্র পরীক্ষাও করেছেন।

বছরের বেশিরভাগ সময় রাজধানী পিয়ংইয়ংয়ে থাকতে ভালোবাসেন কোরিয়ার নেতা কিম।

তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় উপকূলবর্তী শহর ওনসান-এ অবস্থান করেন তিনি। কোরীয় দ্বীপপুঞ্জের পূর্ব প্রান্তে অবস্থিত এই শহরেই অধিকাংশ মিসাইল পরীক্ষা করেছে কিম প্রশাসন।

২০১৭ সালে এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল সংবাদসংস্থা রয়টার্স। যা অনুযায়ী, নিজের স্বাচ্ছন্দ্যের জন্য উপকূলবর্তী শহরে বিলাসবহুল বিশালাকার প্রাসাদ রয়েছে কিমের।

যেখানে বসে কমপক্ষে ৪০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার দেখেছেন কিম জং উন। এরমধ্যে শুধু ২০১৯ সালেই তিনটি মিসাইল পরীক্ষা করেছেন উত্তর কোরিয়ার শাসক।

উত্তর কোরিয়ার অর্থনীতি বিশেষজ্ঞ লিম উন-চুলের সঙ্গে এই নিয়ে যোগাযোগ করেছিল ব্রিটেনের এক্সপ্রেস সংবাদমাধ্যম।

তিনি বলেন, ‘শুনতে আশ্চর্য লাগলেও, শুধু মিসাইল পরীক্ষা দেখার জন্য গোটা শহরকে দেখতে সুন্দর বানিয়েছেন কিম।

উনি এভাবেই উত্তর কোরিয়া শাসন করছেন।’ তার কথায়, স্পেনের লাক্সারি হোটেলগুলোর আদলেই ওনসান শহরে রিসোর্ট বানিয়েছেন কিম জং উন।

শহরের ভোল বদলে ১৬ জন কর্মকর্তাকে স্পেনে পাঠিয়েছিলেন কিম। মাদ্রিদে উত্তর কোরিয়ার দূতাবাস সূত্রে জানানো হয়েছে, কর্মকর্তারা এসে ছবি ও ভিডিও তুলেছিলেন।

এক্সপ্রেসের খবর অনুযায়ী, ২০১৪ সালে সেনা কর্মকর্তাদের ওনসান শহরে নিয়ে গিয়েছিলেন কিম।

সেখানে সুইমিং কস্টিউমে প্রায় ১০ কিলোমিটার সাঁতার কাটতে নির্দেশ দিয়েছিলেন। যা ভিডিও করে রাখা হয়েছিল।

সূত্র- ইন্ডিয়া টাইমস।