কয়েকটি হাসপাতাল ঘুরে আইসিইউর অভাবে শ্বাসকষ্টে কলেজছাত্রীর মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চলমান করোনা সংক্রমণে এবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কয়েকটি হাসপাতাল ঘুরে কোথাও আইসিইউ না পেয়ে শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন কলেজছাত্রী ইসরাত জাহান উষ্ণ।

তবে স্বজনদের অভিযোগ করোনায় আক্রান্তের ভয়ে হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। শুক্রবার সকাল থেকে হাসপাতালে ঘুরে ঘুরে বিকালে মারা যান উষ্ণ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইসরাত জাহান উষ্ণ কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত ছিলেন।

উষ্ণের দুলাভাই বুয়েটের সিনিয়র সহকারী লাইব্রেরিয়ান মো. ইসমাইল হোসেন জানান, উপজেলার বারদী ইউনিয়নের আলমদী গ্রামের ওয়াহিদ ভূইয়ার মেয়ে উষ্ণ গত ৬ জুন সিজারের মাধ্যমে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেন। পরে ১১ জুন বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

পরে তিনি সোনারগাঁয়ের আলমদীর বাড়িতে গেলে শুক্রবার সকালে তার খিঁচুনি হয়ে মুখ দিয়ে লালা বের হতে থাকে। দ্রুত তাকে পুনরায় মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাকে কোনো চিকিৎসা দেয়নি। এরপর উষ্ণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হতে থাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ খালি না থাকায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের বিভাগীয় প্রধান মো. রাশেদুল হাসান বলেন, উষ্ণ ছাত্রী হিসেবে খুবই মেধাবী ছিল।