ক‌রোনা প‌জে‌টিভ ছি‌লেন মৃত পু‌লিশ প‌রিদর্শক, টিআইসহ নতুন আক্রান্ত ৮



ক‌রোনা প‌জে‌টিভ ছি‌লেন মৃত পু‌লিশ প‌রিদর্শক, টিআইসহ নতুন আক্রান্ত ৮

করোনা উপসর্গ নি‌য়ে মারা‌ যাওয়া কু‌ড়িগ্রাম জেলা পু‌লি‌শের প‌রিদর্শক (সশস্ত্র) আব্দুল জ‌লিল সরদার ক‌রোনা আক্রান্ত ছি‌লেন। বুধবার (১০ জুন) বিকা‌লে তার নমুনা পরীক্ষার ফল প‌জে‌টিভ পাওয়া গে‌ছে।

পু‌লিশ সুপার (এস‌পি‌) ম‌হিবুল ইসলাম খান এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন। এর আ‌গে গতকাল (৯ জুন) কু‌ড়িগ্রাম পু‌লিশ লাই‌নে কর্মরত পু‌লিশ প‌রিদর্শক আব্দুল জ‌লিল ক‌রোনা উপসর্গ নি‌য়ে বগুড়ায় মৃত‌্যুবরণ ক‌রেন।

এস‌পি জানান, বুধবার প্রাপ্ত প্রতি‌বেদ‌নে নিহত আব্দুল জ‌লিল সরদারসহ জেলা ট্রা‌ফিক পু‌লিশের একজন প‌রিদর্শক ক‌রোনা প‌জে‌টিভ শনাক্ত হ‌য়ে‌ছেন। এর আ‌গে গতকাল পু‌লি‌শের আরও দুই সদস‌্য প‌জে‌টিভ শনাক্ত হন। এ নি‌য়ে পু‌লি‌শের মোট সাত জন সদস‌্য ক‌রোনা প‌জে‌টিভ হ‌লেন। এর ম‌ধ্যে একজন মারা গে‌লেও তিন সদস‌্য সুস্থ‌্য হ‌য়ে‌ছেন।

আক্রান্ত অপর পু‌লিশ সদস‌্যদের হাসপাতা‌লে চি‌কিৎসার ব‌্যবস্থা করাসহ তা‌দের সংস্প‌র্শে আসা অন‌্য পু‌লিশ সদস‌্যদের কোয়া‌রে‌ন্টা‌নে থাকার ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। জেলা স্বাস্থ‌্য বিভাগ জানায়, বুধবার প্রাপ্ত প্রতি‌বেদ‌নে জেলায় আরও ৮ ব‌্যক্তি ক‌রোনা প‌জে‌টিভ শনাক্ত হ‌য়ে‌ছেন।

এ নি‌য়ে চি‌কিৎসক,স্বাস্থ‌্যকর্মী ও পু‌লিশ সদস‌্য সহ জেলায় মোট আক্রা‌ন্তের সংখ‌্যা দাঁড়া‌লো ৯০ এ। এর ম‌ধ্যে ক‌রোনায় এক পু‌লিশ সদ‌স্যের মৃত‌্যু হ‌য়ে‌ছে। আর সুস্থ‌্য হ‌য়েছেন ৫৭ জন।

পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার