খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় বিজিবির মামলা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটার ঘটনায় বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন- বিজিবির হাবিলদার ইসহাক বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মোট ১১ টি ধারায় মামলাটি করা হয়েছে।

গত মঙ্গলবার নিজের বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে মাটিরাঙ্গার গাজীনগরে বিজিবি ও গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে বিজিবি সদস্যরা গুলি করলে ঘটনা স্থলেই মারা যায় সাহাব মিয়া ও তার ছেলে মো: আকবর আলী। এসময় গুলিবিদ্ধ অবস্তায় বিজিবি সদস্য শাওন খান, স্থানীয় আহাম্মদ আলী, মফিজ মিয়া এবং মো: হানিফ মিয়াও হাসপাতালে পৌঁছানোর আগে মারা যায়।

বিজিবির দায়ের করা মামলার এজাহারে ঘটনার দিন মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে বেআইনিভাবে জনতা সংঘবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে সরকারী কাজে বাঁধা প্রদান, আঘাত, গুরতর জখম, হত্যা ও হত্যা চেষ্ঠার অভিযোগ আনা হয়েছে।

মাটিরাঙ্গা থানার পরিদর্শক মো. শামসুদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাটিরাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. শাহনুর আলম জানান, বিজিবির গুলিতে নিহত সাহাব মিয়া, প্রকাশ মুছা মিয়া, আকবর আলী, আহাম্মদ আলী, মো. মফিজ মিয়া ছাড়াও স্থানীয় মৃত মফিজ মিয়ার ছেলে হানিফ মিয়া এবং মৃত শহীদ উল্লাহর ছেলে মো: রফিকুল ইসলাম, মৃত কাউসার মোল্লার ছেলে মো: মিন্টু মিয়া, আব্দুল মাম্মানের ছেলে মো: মানিক মিয়াসহ ১৯ জনকে অসামী করা হয়েছে। সেইসাথে উক্ত মামলায় ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামী রাখা হয়েছে।