গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

দেশে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৬ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৩ হাজার ২৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৩৬৩ জনের।

সেইসাথে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন। বর্তমানে দেশের ৭০ টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ জুলাই) করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এই তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

উল্লেখ্য লাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।