দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৪১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জন। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০১৫ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ২২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৪৪ জন। দেশের ৪৮ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
সেইসাথে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ ৭৯২৫ জন।
আজ বুধবার (২৭ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, চীনের উহানে গত বছরের ডিসেম্বরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী এ ভাইরাসের। এরপর সারা বিশ্বে তাণ্ডব চালানো এ ভাইরাসে মৃত্যুর মিছিলে যুক্ত হয় লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত এ ভাইরাসে গোটা বিশ্বে মারা গেছেন ৩ কাঝ ৫২ হাজার ২২৫ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন।

