করোনা প্রকোপে স্থবির জনজীবন। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
দেখে নেয়া যাক দেশের কোন কোন অঞ্চলে এখন পর্যন্ত কতজন এই রোগে আক্রান্ত হয়েছে-
ঢাকা বিভাগ: এই বিভাগের মধ্যে এখন পর্যন্ত ১৯৬ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। যার মধ্যে ঢাকা জেলায় ১৩ জন, গাজীপুরে ২ জন, জামালপুরে ৩ জন, কিশোরগঞ্জে ১ জন, মাদারীপুরে ১১ জন, মানিকগঞ্জে ৩জন, নারায়ণগঞ্জে ৫৯ জন, নরসিংদীতে ৪ জন, রাজবাড়ীতে ১ জন, টাঙ্গাইলে ২ জন, শরীয়তপুরে ১ জন, শেরপুরে রয়েছেন ২ জন।
চট্টগ্রাম বিভাগ: এই বিভাগের মধ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্তের শনাক্তের খবর মিলেছে ১৪ জনের। তার মধ্যে চট্টগ্রাম জেলায় ৯ জন, কক্সবাজার জেলায় ১ জন এবং কুমিল্লায় ৪ জন।
সিলেটের মৌলভীবাজারে ১ জন এবং সিলেট সদরে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
রংপুর বিভাগ: এই বিভাগের মধ্যে রংপুর জেলায় আক্রান্ত হয়েছে ২ জন, গাইবান্ধা জেলায় ৮ জন এবং নীলফামারীতে ১ জনের খবর পাওয়া গেছে।
খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়েছে চুয়াডাঙ্গা জেলায় ১ জন।
ময়মনসিংহে ৪ জন করোনা আক্রান্ত হয়েছে।
এইসব মিলে দেশে এখন পর্যন্ত ৩৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

