গম্ভীরকে কোহলির জবাব


paperslife

মাঝেমাঝেই বিতর্কিত মন্তব্যে ক্রিকেট পাড়া উত্তপ্ত করে তোলেন গম্ভীর। কিছুদিন আগে পাকিস্তানকে নিয়ে মন্তব্য করেছিলেন। এবার করলেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলিকে। সেই মন্তব্যের জবাব দিয়েছেন কোহলি।

আইপিএল-এ কোহলির সাফল্য বলতে কিছু নেই। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে নেতৃত্ব দিয়ে কোহলি আট বছরেও কোনো শিরোপার দেখা পাননি। ওদিকে তিনবার করে আইপিএল জিতেছেন রোহিত শর্মা ও ধোনি। গম্ভীর নিজেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছেন দুবার। আর এ কারণেই আইপিএলে কোহলিকে তেমন বিচক্ষণ অধিনায়ক মনে করেন না গম্ভীর।

তাঁর মতে, ফলাফল-নির্ভর আইপিএলে ‘সৌভাগ্যবান’ হিসেবেই বেঙ্গালুরুর নেতৃত্ব দিতে পারছেন কোহলি। গম্ভীর সরাসরিভাবেই সমালোচনা করেছেন ভিরাট কোহলির। কোহলি প্রসঙ্গে তিনি বলেন, #তাকে (কোহলি) বিচক্ষণ অধিনায়ক বলে মনে হয় না। তেমন কুশলী অধিনায়ক ও নয়। আর আইপিএলও জেতেনি। অধিনায়ক কত ভালো, রেকর্ড তা বলে দেয়।’

কোহলি বরাবরই আক্রমণাত্মক। মাঠ ও মাঠের বাইরে সবকিছুর জবাব দিতে পছন্দ করেন। আর তাই এই কথা শোনার পর চুপ করে বসে থাকেননি তিনি। মাঠে আক্রমণাত্মক এ অধিনায়ক গম্ভীরকে জবাব দিয়েছেন নিজের মত করে, ‘আমার যা করা উচিত তাই করছি। আইপিএল দিয়ে বিচার করলে কিছু করার নেই। সব সময় জয়ের চেষ্টা করি। মানুষ এসব নিয়ে কথা বলতে পছন্দ করে। তবে বাইরের কথা শুনলে পাঁচ ম্যাচও টিকতে পারতাম না। ঘরে বসে থাকতাম।’

বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এই ভিরাট কোহলি। অধিনায়ক হিসেবেও যথেষ্ট আক্রমণাত্মক। কিছু চাপের মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন বলে মনে করেন তিনি। এ কারণেই এখনো শিরোপা বঞ্চিত তার দল আরসিবি।

তিনি বলেন, ‘চাপের মধ্যে বাজে সিদ্ধান্ত নেওয়ার ফল ভোগ করতে হচ্ছে। আমরা কিন্তু ছয়বার সেমিফাইনাল খেলেছি, অর্থাৎ সব সময়ই শিরোপা জেতার মতো দল। তাই ভালো সিদ্ধান্ত নিতে হবে।’

নতুন মৌসুমে আবারো আইপিএল মাতাবে ভিরাট কোহলি আর তার দল। এবার শিরোপা উঁচিয়ে বদ্ধ পরিকর তিনি। যেকোনো মূল্যেই জিততে চান আইপিএল শিরোপা।