গর্ভপাত আইনের প্রতিবাদে ‘সেক্স স্ট্রাইক’!


paperslife

জর্জিয়ায় নতুন গর্ভপাত আইনের বিরুদ্ধে এ সেক্স স্ট্রাইকের আহ্বান জানিয়েছেন অভিনেত্রী অ্যালিসা মিলানো।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি মন্তব্য করেছেন, নারীরা তাদের নিজের দেহের ওপর আইনি নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত তারা গর্ভবতী হওয়ার ঝুঁকি নিতে পারে না।

আর তারপরই ‘#সেক্সস্ট্রাইক’ আন্দোলন ছড়িয়ে পড়েছে। ৩৫ হাজারের বেশি মানুষ মালিনোর টুইটে লাইক দিয়েছে। তার টুইটটি রিটুইট হয়েছে ১২ হাজারের বেশিবার। মালিনোর এক সহ-অভিনেত্রীও তার সমর্থনে টুইট করেছেন।

তবে এর বিরুদ্ধেও প্রতিক্রিয়া এসেছে তাৎক্ষণিকভাবেই। নতুন আইনের সমর্থক এবং বিরোধীরা উভয়ই তাদের নিজ নিজ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

উল্লেখ্য, জর্জিয়াতেই বর্তমানে গর্ভপাতের ওপর কড়াকড়ি করে আইন চালু হচ্ছে।

জর্জিয়ার গভর্নর গত মঙ্গলবার গর্ভপাতবিরোধী ‘হার্টবিট’ আইন স্বাক্ষর করেছেন এবং এটি কার্যকর হওয়ার কথা রয়েছে আগামী ১ জানুয়ারি থেকে। আইনটিতে বলা হয়েছে, মানব ভ্রুণের হৃদযন্ত্রের আওয়াজ (হার্টবিট) পাওয়া যাওয়া মাত্রই সেটিকে আর গর্ভপাত করে মেরে ফেলা যাবে না।

সাধারণত গর্ভধারণের প্রায় ৬ সপ্তাহের মাথায় ভ্রুণের হার্টবিট অনুভব করা যায়। এ সময়ের মধ্যে বহু নারীই বুঝতে পারে না তারা গর্ভবতী কিনা। গর্ভকালীন অসুস্থতা সাধারণত শুরু হয় ৯ সপ্তাহ থেকে। আইনটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।