গাজীপুরে প্রকাশ্যে ধুমপান করায় ৫ জনকে সাজা




প্রকাশ্যে ধূমপান করার দায়ে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম এলাকায় পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে চারজনকে ৩০০ টাকা করে ও একজনকে ৫০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া জোড়পুকুর এলাকায় ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন করায় লাবণী জেনারেল স্টোর, শাহ আলম জেনারেল স্টোর ও মিঠু স্টোরের মালিককে সর্বমোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
অপর এক অভিযানে শহরের জোড়পুকুর এলাকায় সিগারেটের পোস্টার লাগানোয় তিন দোকান মালিককে জরিমানা করেন ওই আদালত। মঙ্গলবার দুপুরে অভিযানগুলো চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা ফারহানা।