গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকেই অসুস্থ ছিলেন মাহমুদ। অবস্থা খারাপ হলে রোববার রাজধানীর ইউনাটেড হাসপাতালের নেওয়া হয়। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন তিনি।
এদিকে রোববার বিসিবি সভায় থাকার কথা ছিল খালেদ মাহমুদের। কিন্তু অসুস্থতার কারণে ছিলেন না তিনি। উল্টো সভা শেষে অন্য পরিচালকটা ছুটে গেছেন তার বাসায়।
সাবেক এই অধিনায়ক বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের ম্যানেজার। কোচিংও করান ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলকে। মাত্রই কক্সবাজার থেকে মাস্টার্স ক্রিকেট খেলে ফিরেছেন মাহমুদ। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে।
