সম্প্রতি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জীবিত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইরানের গণমাধ্যমগুলো। গত মাসের শেষ দিকে এক ‘অভ্যুত্থানচেষ্টায়’ গুলিবিদ্ধ হওয়ার পর মোহাম্মদ মারা গেছেন বলে দাবি করছেন তারা।
এরপর প্রায় এক মাস পর তিনি বৈঠক করছেন, এমন ছবি দেশটির রাজপরিবার প্রকাশ করে। এরই মধ্য ফিফা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ছবিও প্রকাশ হয়। তবে এবার একজন দাবি করে বসলেন, ২১ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। আর এ কারণেই তিনি গত এক মাস প্রকাশ্যে আসেননি।
সৌদি আরবের ভিন্নমতাবলম্বী নেতা মোহাম্মাদ আল-মাসারি দাবি করেছেন, ২১ এপ্রিল রিয়াদে রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ কারণেই গত এক মাস প্রকাশ্যে আসেননি তিনি। লেবাননের আল-মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই দাবি করেন। বর্তমানে ব্রিটেনে নির্বাসিত তিনি।
মোহাম্মাদ আল-মাসারি জানান, ২১ এপ্রিলের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একটি বাংকারে আশ্রয় নিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। আল-মাসারির দাবি, সৌদি সরকার ওই অভ্যুত্থানচেষ্টা এবং প্রিন্সের আহত হওয়ার ঘটনা স্বীকার করতে চায় না। এ কারণে সেসব ঘটনাকে আড়াল করতে শিগগিরই মিডিয়ার সামনে আসবেন মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সেদিন সত্যিই অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। সে ঘটনায় যুবরাজ গুলিবিদ্ধ হয়েছিলেন। গাড়ি থেকে ভারী মেশিনগান দিয়ে সেদিন গুলি চালানো হয়। প্রিন্স সালমান কয়েকটি দেশ সফর শেষে রিয়াদে ফেরার পরপরই এ ঘটনা ঘটে।

তবে এরপরই ২৭ এপ্রিল তোলা সৌদি যুবরাজের একটি ছবি প্রকাশ করে রাজপরিবার। তখন বলা হচ্ছিল, ২১ এপ্রিলে হামলা হয়ে থাকলে ২৭ এপ্রিলে এক অনুষ্ঠানে হাজির হওয়া কীভাবে সম্ভব?