গ্যাস থাকছেনা যেসব এলাকায়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর–১০ নম্বরসহ আশপাশের এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সংসদ ভবন এলাকা, মণিপুরিপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মণিপুরিপাড়া পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও সংযুক্ত আশপাশের এলাকার সব আবাসিক, বাণিজ্যিক, সিএনজি ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।