ঘর থেকে উদ্ধার হচ্ছে পচে গলে যাওয়া লাশ


corona#paperslife

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ, ইউরোপের দেশগুলো হয়ে উঠেছে মৃত্যুপুরী। উন্নত দেশের প্রযুক্তি-চিকিৎসা এক অদেখা ভাইরাসের কাছে হয়ে উঠেছে অসহায়।

ইতালিতে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। চীনকে পেছনে ফেলে মৃতের সংখ্যায় এগিয়ে যাচ্ছে স্পেনও। স্পেনে ঘরের মধ্যেই মানুষ মরে পড়ে থাকছে। সেখানেই পচে যাচ্ছে লাশ।

বিবিসি ও সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, স্পেনে প্রতিদিনই শত শত মানুষ মারা যাচ্ছে দেশটিতে। ঘরের মধ্যে মরে পচে-গলে যাচ্ছে লাশ। সরানোর কিংবা দাফনের কেউ নেই। বাড়ি বাড়ি গিয়ে সেইসব পচা-গলা লাশ উদ্ধার করছে সেনাবাহিনী।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বলে খবরে জানা যায়।

আরো জানা যায়, দেশটির বৃদ্ধাশ্রম থেকেও উদ্ধার হচ্ছে বয়স্ক মানুষের লাশ। জীবনের শেষ আশ্রয় এসব বৃদ্ধাশ্রমে আক্রান্তদের ফেলে পালিয়েছে কর্তৃপক্ষ। অতিরিক্ত লাশের কারণে উপচে পড়ছে মর্গগুলো।

প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস বলেন, অভিযানের সময় বেশকিছু বাড়িতে বয়স্কদের পরিত্যক্ত অবস্থায় আবিষ্কার করেছে সেনাবাহিনী। কখনও তাদের মরদেহ পাচ্ছে তারা। অমানবিক এসব ঘটনা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন দেশটির সরকারি আইনজীবীরা।