প্রায় দু’সপ্তাহ ধরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি গুহায় আটকে থাকা কোচসহ ১৩ কিশোর ফুটবলারকে উদ্ধারে অবশেষে চূড়ান্ত অভিযান শুরু।
স্থানীয় সময় সকাল দশটায় উদ্ধারকারী দল গুহায় প্রবেশ করেছে বলে ঘটনাস্থলেই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।
তেরজন বিদেশী ডুবুরী ছাড়াও থাই নৌ বাহিনীর আরও পাঁচজন এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। এ
এর আগে উদ্ধারকারী দল, ডুবুরী, চিকিৎসক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের রেখে বাকী সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।
উল্লেখ্য, গত ২৩শে জুন কিশোর ফুটবলার ও তাদের কোচ গুহার ভেতরে যাওয়ার পর আর বের হতে পারেননি। ধারণা করা হচ্ছে, গুহায় ঢোকার পরপরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং এতে করে তাদের বাইরে আসার পথ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন; গুহায় আটকে পরে নিখোঁজ থাই ফুটবল দল
