করোনাভাইরাসের কারণে বন্ধ সবকিছু, স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে পবিত্র মাহে রমজানের তারাবিহ নামাজ ঘরে আদায় কারার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র মাহে রমজানে এশার জামায়াতে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম এবং দুজন হাফেজনহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতারের আয়োজন বা যোগদান করতে পারবেন না।

