ইস্টার সানডের প্রার্থনা চলাকালীন শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও কাতানায় ৩ টি গির্জা ও ৩ টি হোটেলে সিরিজ বোমা হামলায় অন্তত ১৯০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আজ রোববার সকাল সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে কোচ্চিকাডে, নেগম্বো এবং বাট্টিকালোয়ায় অবস্থিত তিনটি গির্জা ও সাংরি লা, চিন্নামন গ্র্যান্ড এবং কিংসবেরি হোটেলে হামলা হয়।
হতাহতদের মধ্যে বিদেশি পর্যটক থাকতে পারে বলে শ্রীলঙ্কার গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুধু নেগম্বোর গির্জায় ৫০ জনের বেশি নিহত হয়েছে। এছাড়া বাত্তিকালোয়ায় অন্তত ২৫ জনের লাশ উদ্ধারের খবর দিয়েছে শ্রীলঙ্কান গণমাধ্যম।
এ পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

