চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৮০ জন।
রোববার (৫ জুলাই) চট্টগ্রামের ৬টি ও কক্সবাজার ল্যাবে মোট ১ হাজার ৩১৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের করোনা শনাক্ত করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ২৩২ জন নগরের ও ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নগরে ১ ও উপজেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯৫ জনে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২১ জনসহ এ পর্যন্ত মোট ১ হাজার ২১৬ জন করোনা রোগী সুস্থ হয়েছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে সীতাকুণ্ডে ৪ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালীতে ৪ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ৬, বোয়ালখালীর ২, রাউজানের ১৬, রাঙ্গুনিয়ায় ২ জন, ফটিকছড়িতে ৪ জন, হাটহাজারীতে ১৭, মিরসরাইয়ে ১ জন রোগী শনাক্ত হয়েছে।

