চাকরি হারানো প্রবাসীদের প্রণোদনা দেয়ার ঘোষণা সরকারের



চাকরি হারানো প্রবাসীদের প্রণোদনা দেয়ার ঘোষণা সরকারের

চলমান করোনাভাইরাস সঙ্কটে চাকরি চলে গেছে এরকম প্রবাসী শ্রমিকদেরকে সরকার থেকে আর্থিক প্রণোদনা দেয়ার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

আজ রোববার (৫ এপ্রিল) আর্থিক প্রণোদনা দেয়ার ঘোষণার কথা জানিয়েছেন বাসী কল্যাণমন্ত্রী।

বাংলাদেশে এখন পর্যন্ত ৭০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন আটজন।

এদিকে বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

উল্লেখ্য, করোনা মোকাবেলার অংশ হিসেবে ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সমস্ত ফ্লাইট বন্ধের সময়সীমা বর্ধিত করেছে ১৪ এপ্রিল পর্যন্ত।

পেপার’স লাইফ/নিউজ/জাতীয়