চারদলের দুই দল ওমান-যুক্তরাষ্ট্র!


paperslife

আইসিসির পূর্ণ সদস্য দল ১২টি। এই ১২টি দলের সঙ্গে সহযোগী সদস্য হিসেবে আছে ৮৮টি দল। মোট ১০০টি দলের মধ্যে এখন ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলের সংখ্যা ১৮টি। সর্বশেষ দুই দল হলো ওমান ও যুক্তরাষ্ট্র।

আইসিসির পূর্ণ সদস্য দলগুলো হলো বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলংকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

এই বারোটি দলের সাথে এখন ওয়ানডে খেলতে পারবে যুক্তরাষ্ট্র ও ওমান। সহযোগী সদস্যদের মধ্যে আগেই ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে স্কটল্যান্ড, নেপাল, আরব আমিরাত ও নেদারল্যান্ডস।

ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ নামিবিয়ায় অনুষ্ঠিত হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডে। শ্বাসরুদ্ধকর ম্যাচে গতকাল (বুধবার) স্বাগতিক নামিবিয়াকে ৪ উইকেট পরাজিত করে ওমান।

এই জয়ের ফলে ৬ দলের মধ্য থেকে ওয়ানডে স্ট্যাটাস পেল ওমান। এছাড়া ওয়ানডে মর্যাদা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

লীগের বাকি চার দল পাপুয়া নিউগিনি, হংকং, কানাডা ও নামিবিয়া। যাদের মধ্য থেকে আরো দুটি দল পাবে ৫০ ওভারের ক্রিকেট খেলার স্বীকৃতি।

ইতোমধ্যে ৪ রাউন্ডের খেলা শেষ হয়েছে। শেষ রাউন্ডের লড়াইয়ের পর জানা যাবে কোন দুইটি দল ওমান ও যুক্তরাষ্ট্রের পথ ধরছে।