চালক ছাড়াই চলবে মেট্রোরেল


চালক ছাড়াই চলবে মেট্রোরেল

বাংলাদেশ সরকারের বর্তমান বেশকিছু মেগা প্রকল্পের মধ্যে মেট্রোরেল অন্যতম। প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে অনেকাংশে এগিয়ে গিয়েছে এর কাজ। সম্প্রতি মেট্রোরেলের নমুনা কোচ এসেছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছবে প্রথম মেট্রোরেলের কোচ। কোচগুলো দেশে আসার পর অপারেশন কন্ট্রোল সেন্টারের (ওসিসি) সঙ্গে মিলে চলতে পারছে কি না তার জন্য উত্তরা দিয়াবাড়িতে শুরু হবে ট্রায়াল রান। গত এক বছর থেকে জাপানে বগি এবং যাত্রীবাহী মেট্রোট্রেনের কোচ তৈরি হচ্ছে। ট্রেনের একটি নমুনা গত ডিসেম্বর মাসে দেশে আনা হয়েছে। রাখা হয়েছে উত্তরায় একটি কন্টেইনারের ভেতর। মার্চ মাসে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

আরও জানা যায়, ছয়টি কোচ মিলে হবে এক সেট মেট্রো ট্রেন। কর্তৃপক্ষের বরাতে জানা যায়, দেশে আসা মেট্রোরেল হবে পুরোপুরি চালকবিহীন। তবে শুরুর দিকে কিছুদিন চালক রাখা হবে। এবং ট্রেন চলবে রিয়েল টাইম অনুসরণ করে।

উল্লেখ্য যে, ২০২১ সালে বিজয়ের মাসে মেট্রোরেলে উঠতে পারবে রাজধানীর মানুষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।