দেশে করোনা আতঙ্কের কারণে পর্যাপ্ত সংখ্যক ক্রেতা না থাকায় সারাদেশে সকল মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রোববার (২২ মার্চ) সংবাদমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
সেইসাথে মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সুপার শপগুলো যেমন- আগোরা, মিনা বাজার, স্বপ্ন, ইউনি মার্ট, প্রিন্স বাজার, ট্রাস্ট ফ্যামিলি, ক্যারে ফ্যামেলি-এর মত সুপার শপগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স এসোসিয়েশন।
উল্লেখ্য, এর আগে দেশের সুপারমার্কেটগুলোসহ সকল দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে বলে রোববার (২২ মার্চ) দোকান মালিক সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

