হৃদযন্ত্রে জটিলতা দেখা দেওয়ায় ঢাকা মহানগর যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউতে নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউ হাসপাতালের এক চিকিৎসক জানান, সম্রাটকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্রাটের শারীরিক অবস্থাকে স্থিতিশীল বলা যাবে না। আগেও তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানের সময় বেশ কয়েকদিন আত্মগোপনে থাকার পর র্যাবের হাতে গ্রেফতার হন ইসমাইল চৌধুরী সম্রাট। তার বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের পদ হারাতে হয় সম্রাটকে।

