‘চিকিৎসা না দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল, ভুক্তভোগীকে থানায় জানানোর পরামর্শ’



‘চিকিৎসা না দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল, ভুক্তভোগীকে থানায় জানানোর পরামর্শ’

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে অনেকেই হাসপাতালে চিকিৎসা পাননি অভিযোগের প্রেক্ষিতে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগ এক বিজ্ঞপ্তি জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা না পেলে সেনাবাহিনীকে বা থানায় জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো হাসপাতাল যদি রোগীকে প্রাথমিক চিকিৎসা, জরুরি চিকিৎসা বা নতুন রোগীকে ভর্তি করাসহ চিকিৎসাসেবায় যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে স্থানীয় সেনাবাহিনীর টহল পোস্টে বা থানায় জানাতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালগুলোকে সাধারণ রোগীর চিকিৎসা, জরুরি চিকিৎসা ও আগত নতুন রোগীর ভর্তিসহ ভর্তি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল, লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।