চীনে ট্যাঙ্কার বিস্ফোরণে ১৯ জনের মৃত্যু



চীনে ট্যাঙ্কার বিস্ফোরণে ১৯ জনের মৃত্যু

গতকাল শনিবার বিকালে ঝেজিয়াং প্রদেশে ওয়েনলিং শহরের একটি এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে  রোববার সকালে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, ওই ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু ও ১৭২ জন আহত হয়েছেন।

তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত পরিবেশ দূষণের পরিষ্কার কোনো নজির পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।

রোববার ঝেজিয়াংয়ের প্রাদেশিক কাউন্সিলের কর্ম সুরক্ষা কমিটি এই ট্যাঙ্কার বিস্ফোরণ মামলা পরিচালনা ও এর তদারিক করবে বলে ঘোষণা দিয়েছে।