করোনাভাইরাসের মহামারির মাঝেই চীনে আঘাত হেনেছে ভূমিকম্প। এতে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে মঙ্গলবার স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
ইউনানের প্রাদেশিক সরকার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় প্রদেশের কিয়াওজিয়া কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
ভূমিকম্পটি ঝাওটোং শহরের কাছে আঘাত হেনেছে। ওই শহরে ৬০ লাখ মানুষের বসবাস। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, ১৬টি শহরতলীতে দমকলবাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

