চুরির অভিযোগে রিক্সা চালককে পিটিয়ে হত্যা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামের উলিপুরে ছাগল চুরির সাথে জড়িত থাকার সন্দেহে এক রিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে।

উলিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকার মহুবর রহমানে পুত্র মিনহাজুল ইসলাম মুসার ১০-১২ দিন পূর্বে একটি ছাগল চুরি হলে তিনি থানায় অভিযোগ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিটিং সালিশ হলেও কোন সমাধান হয়নি। সোমবার দুপুরে একই গ্রামের খরিয়া মাহমুদের পুত্র রিক্সা চালক সুরুজ্জামান (৪২) কে তার বাড়ির সামন থেকে জোর পূর্বক তুলে নিয়ে যায় মুসা।

মুসা রিক্সা চালক সুুরুজ্জামানকে তার বাড়িতে আটকে রেখে ছাগল চুরির সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নির্যাতন শুরু করলে রিক্সাচালক সুরুজ্জামান তাকে জানান যে দুইজন যুবক ১০-১২ দিন পূর্বে একটি ছাগল নিয়ে তার রিক্সায় করে উপজেলার তবকপুর ইউনিয়নের রেলগেট নামকস্থানে নিয়ে গিয়ে ভাড়া দিয়ে তাকে বিদায় করে দেয়।

ছাগলটি চুরি করা ছিল কি না তা সে জানে না। কিন্তু এরপরও মিনহাজুল ইসলাম মুসা ছাগল চুরির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে সুরুজ্জামানকে উপর্যপুরি মারধর করলে এক পর্যায়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসীর বরাত দিয়ে গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মিনহাজুল ইসলাম মুসা ছাগল চুরির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে রিক্সাচালক সুরুজ্জামানকে উপর্যপুরি মারধর করলে ঘটনাস্থলেই সে মারা যায় বলে শুনেছি।

পরে আমি ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আমাকে এ তথ্য জানায়। বিষয়টি এখন পুলিশ তদন্ত করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌমিতা সাহা জানান, রিক্সা চালক সুুরুজ্জামানকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।

পরে কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদধার করে নিয়ে যায়। উলিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। ওসি আরও জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টির খবর পাওয়া গেছে। সোমবার বিকাল পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি