চুয়াডাঙ্গার জীবননগরে বৈদ্যুতিক শক সার্কিটে রিজিয়া খাতুন (৬৫)নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার(৬জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের শখারিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত রিজিয়া খাতুন শাখারিয়া গ্রামের মাঝের পাড়ার রুস্তম আলীর স্ত্রী। পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঝড়ের কারণে বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে টিনের ঘরের উপর পড়ে পুরো ঘর বৈদ্যুতিক শক সার্কিটে পরিনত হয়।
শনিবার সকালে মেয়েকে ডাক্তার দেখাতে যাওয়ার সময় ঘর থেকে বের হয়েই এই দুর্ঘটনার কবলে পড়েন রিজিয়া। এ সময় বৈদ্যুতিক শক সার্কিটের কারনে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
পেপার’স লাইফ/চুয়াডাঙ্গা প্রতিনিধি

