জীবননগরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রত্না খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১২ দিকে জীবননগর উপজেলার মনোহরপুর বোয়ারগাড়ী নামকস্হানে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় নিহত রত্না খাতুন (২৭) একই উপজেলার অনন্তপুর গ্রামের আন্দুলবাড়িয়া ইউনিয়ন প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন বিশ্বাস রোপনের স্ত্রী।
নিহত রত্না খাতুনের স্বামী মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন বিশ্বাস রোপন জানান, দুপুরে অসুস্থ স্ত্রী রত্না খাতুনকে নিয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে মনোহরপুর বোয়ারগাড়ী মাঠ নামক স্হানে পৌঁছালে অসুস্থ রত্না খাতুন মাথাঘুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রত্না খাতুন। গুরুতর আহত রত্না খাতুনকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত
চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাজিদ হাসান দুপুর আড়াই টার দিকে তাকে মৃত ঘোষনা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পেপার’স লাইফ/এ,আর,ডাবলু চুয়াডাঙ্গা প্রতিনিধি

