চ্যাম্পিয়ন্স লীগের লড়াইয়ে নামছে বড় দলগুলো




চ্যাম্পিয়ন্স লীগের চতুর্থ রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ। পিএসজি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ম্যানচেস্টার ইউনাইটেডের মত বড় দলগুলো মাঠে নামছে নিজেদের পৃথক পৃথক ম্যাচে।
গ্রূপ ‘এ’ এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে টেবিলের তলানিতে থাকা বেনফিকার বিপক্ষে। আরেক ম্যাচে সিএসকে মস্কোর প্রতিপক্ষ এফ সি বাসেল।
গ্রূপ ‘বি’-তে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ সেলটিক। অন্যদিকে পিএসজি খেলবে নবাগত এন্ডারলেটের সাথে।
গ্রূপ ‘সি’-তে আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ কারাবাগ। আরেক ম্যাচে চেলসি লড়বে রোমার সাথে।
গ্রূপ ‘ডি’ এর শীর্ষে থাকা বার্সেলোনা খেলবে অলিম্পিয়াকোসের বিপক্ষে। আরেক জায়ান্ট, গতবারের রানার্সআপ জুভেন্টাসের প্রতিপক্ষ স্পোর্টিং সিপি।
সবগুলো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা বেজে ৪৫ মিনিটে। এবং খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।