প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। এর মধ্যে মারা যাচ্ছেন অনেকে। এবার ছাগল, গাছের ফলেরও করোনা রিপোর্ট পজিটিভ এর প্রমাণ মিলেছে।
এই অসম্ভবই সম্ভব হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায়। আর এরপরেই টেস্টিং কিটের মান নিয়ে প্রশ্ন তুললেন দেশটির রাষ্ট্রপতি নিজেই। খবর ইন্ডিয়া টুডের।
টেস্টের রেসাল্ট আসার পর দেখা গেছে ওই ফল, ছাগল, ভেড়ার নমুনাও নাকি পজিটিভ এসেছে। আর এতেই ওই টেস্টিং কিটের মান নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি।
রবিবার তানজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি বলেন, ওই টেস্ট কিটগুলি বিদেশ থেকে আমদানি করা। তবে কোন দেশ থেকে তা এসেছে সেটা তিনি বলেন।
তিনি আরও জানান, টেস্টিং কিটের মান নির্ণয়ের জন্য তিনি নিরাপত্তাবাহিনীর কিছু কর্তাকে ছাগল, ভেড়া, পওপও বলে এক ধরণের ফল থেকে কিছু নমুনা নিয়ে তা মানুষের নাম দিয়ে ল্যাবরেটরিতে পাঠাতে। নমুনা গুলি কোথা থেকে নেওয়া সেই বিষয়ে কাউকে কিছু বলাও হয়নি।

