এবার ছাত্রী ধর্ষণের অভিযোগে নওগাঁর মান্দায় কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঘটনায় পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
জানা যায়, গত বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর কথা বলে বিদ্যালয়ে ডেকে নেন রেজাউল। পরে ওই ছাত্রীকে যৌন উত্তেজক ওষুধ খাওয়ান।
এরপর ওই ছাত্রীকে টিনশেডের একটি কক্ষে নিয়ে যান। সেসময় এই ঘটনাটি দেখে ফেলেন বিদ্যালয়ের নতুন ভবনে কাজ করা কিছু শ্রমিক।
এরপর তারা ঘটনাটি প্রকাশ করলে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

