ছেলের ব্যবহারে মায়ের খাওয়া-দাওয়া বন্ধ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

খারাপ ভাষা, বাজে অঙ্গভঙ্গি ও স্লেজিংয়ের অভিযোগে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে রবি বিষ্ণোইয়ের নামের পাশে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে তার বাজে ব্যবহার যেন বিশ্বাসই করতে পারছে না তার পরিবার।

বাংলাদেশের ব্যাটসম্যানকে আউট করে খারাপ ভাষা ব্যবহার করার অভিযোগ ছিল রবি বিষ্ণোইয়ের বিরুদ্ধে। স্লেজিং করার সময়ও দুর্বব্যবহারের অভিযোগ রয়েছে।

ছেলের এমন ব্যবহারে আহত হয়েছেন মা। আর এসবের জন্য খাওয়া-দাওয়া ছেড়েছেন রবির মা।

রবির বাবা মাঙ্গিলাল বিষ্ণো বলেছেন, গোটা বিষয়টা আমাদের কাছে জানিয়েছে রবি। কেন সেদিন ও মাথা গরম করেছিল, তার ব্যাখ্যা দিয়েছে। আর সেই জন্য ওকে শাস্তিও ভোগ করতে হবে। গোটা ব্যাপারটা ওর মাকে নাড়া দিয়েছে। ওর মা খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।

ফাইনালে মেজাজ হারিয়ে মাথা গরমের ফলস্বরুপ পাঁচজন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি।এর মধ্যে ছিলেন বাংলাদেশের শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয় ও শামীম হোসেন। ভারতীয় দলের দুই ক্রিকেটার রবি বিষ্ণোই ও বাঁ-হাতি পেসার আকাশ সিং।