‘তুই যে আমার কালো পাথর’ কথার গানটি লিখেছেন সংগীতশিল্পী আগুন। সুরও করেছেন তিনি। এই গানের সংগীত পরিচালনার কাজ করেছেন আগুনের ছেলে মিছিল।
মিছিলের সঙ্গে সংগীতায়োজনে ছিলেন প্রত্যয় খান। সম্প্রতি প্রত্যয় খানের স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে সংগীতশিল্পী আগুন বলেন, ‘বাবা খান আতাউর রহমান ছিলেন সুরকার-সংগীত পরিচালক। তার ছেলে হয়ে আমিও গানের জগতে এসেছি। এখন আমার ছেলে মিছিলও গান করছে। একটি শিল্পী পরিবারের জন্য এটি সত্যিই অনেক আনন্দের।’
তিনি জানান, কিছুদিনের মধ্যেই গানটির ভিডিও নির্মাণের কাজ শুরু হবে। এরপর গানটি প্রকাশ হবে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে।

