জমজ ভাই-জমজ বোনের বিবাহ বন্ধন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

একই রকম দেখতে যমজ বোনের সঙ্গে বিয়ে হয়েছে যমজ ভাইয়ের। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ফুলপুরে উপজেলার ৩নং কাকনি ইউনিয়নের কাকনি গ্রামে এ ঘটনা ঘটে ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বৌভাতের অনুষ্ঠান হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দুই ছেলের স্ত্রীদের দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।

জানা গেছে, একসঙ্গে বিয়ে দিতে পেরে উভয় পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, তারাকান্দা উপজেলার কাকনি গ্রামের রেজাউল করিম হাদি সরকারের যমজ ছেলে লিমন সরকার ও রিপন সরকারের সঙ্গে ফুলপুর উপজেলার শালিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমানের যমজ মেয়ে তৃণা আক্তার ও তুষা আক্তারের বিয়ে হয়।

এ ব্যাপারে যমজ মেয়ের বাবা হাবিবুর রহমান মেয়েদের সুখ কামনা করে বলেন, ‌‘আল্লাহর ইচ্ছায় সব সম্ভব হয়েছে। মেয়েদের সুখের জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী।’

যমজ ছেলেদের বাবা রেজাউল করিম বলেন, ‘ছোটকাল থেকেই আমার ও আমার স্ত্রীর ইচ্ছে ছিল- যমজ ছেলেদের সঙ্গে যমজ মেয়েদের বিয়ে দেবো। আল্লাহ আমাদের ইচ্ছে পূরণ করেছেন। ছেলের বউদের নিজের মেয়ের মতোই দেখবো।’’