জমজমাট অনলাইনে কোরবানির পশুর হাট


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিগত বছর গুলো থেকেই অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের প্রচলন শুরু হলেও এইবার ভালই জমে উঠেছে এই হাট।করোনার কারনে অনেকেই হাটে যাওয়ার রিস্ক নিচ্ছেন না এইবার।তাই নিরাপদে ঘরে বসেই পছন্দ করছেন কোরবানির পশু।

বিক্রয় ডট কমের পাশাপাশি এইবার শুধু কোরবানির গরুর ক্রয় বিক্রয়ের জন্য খোলা হয়েছে ডিজিটাল হাট নামক ওয়েবসাইট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই-কমার্স এসোসিয়েশন এর সহযোগিতায় ১১জুলাই এর উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।উদ্বোধনের দিনই এই প্ল্যাটফর্ম থেকে গরু কিনেন তিন মন্ত্রী।

শুধু গরু কেনা বেচা নয়, এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে দক্ষ কসাইও।তবে তার জন্য দিতে হবে বাড়তি চার্জ।পশু জবাই ও অন্যান্য প্রক্রিয়ায় গরুর মূল দামের সঙ্গে আরও ২৩ শতাংশ ও বাসায় পৌঁছানোর জন্য ঢাকার মধ্যে ১ হাজার ৫০০ টাকা চার্জ দিতে হবে।

করোনা ভাইরাসের কারনে এইবার ঢাকা সহ অনেক জায়গাতেই বসছে না কোরবানির হাট।আর তাই অনলাইনেই ভরসা রাখছেন ক্রেতারা।ওয়েবসাইটে ঢুকে তারা পছন্দমত গরু দরদাম করেন।প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে দেখানো হয় গরু।এইছাড়াও রয়েছে লাইভ স্ট্রিমিং সার্ভিস।

অনলাইনে দাম পরিশোধ বা পেমেন্ট এর জন্য রয়েছে বিকাশ,রকেট, নগদ সহ বিভিন্ন ফোনভিত্তিক লেনদেন সুবিধা।এইছাড়াও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রবাসীরাও তাদের প্রিয়জনের জন্য গরু কিনতে পারবে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় ঘরে বসে কোরবানির ব্যবস্থাপনা সেবা সহজ করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান। ডিজিটাল হাটের মাধ্যমে পশু কেনাকাটা, পশু কোরবানির ব্যবস্থা করে মাংস পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সেবা দেবে এই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো।আর যেকোনো সময় https://digitalhaat.net এই ঠিকানা থেকে যেকেউ কোরবানির পশু কিনতে পারবেন।