জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যানের দায়িত্বও ফিরে পেলেন জিএম কাদের



আগের অবস্থান থেকে সরে এসে আবারও জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

৫ এপ্রিল এক সাংগঠনিক নির্দেশে এরশাদ জানান, ২২ মার্চে যে সাংগঠনিক নির্দেশ জারি করেছিলাম তা বাতিল ঘোষণা করছি। নেতাকর্মীদের জানাচ্ছি যে, আমার অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্বপালন করবেন জনাব গোলাম মোহাম্মদ কাদের।

উল্লেখ্য, ২২ মার্চ সাংগঠনিক নির্দেশে সব পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দেন এরশাদ। পরে ৪ এপ্রিল তাকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়, পরে আরেক নির্দেশে ভবিষ্যৎ চেয়ারম্যান পদেও তাকে পুনর্বহাল করা হলো।