জাতীয় এসএমই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আজ বুধবার (৪ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে অষ্টম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে ১২ মার্চ পর্যন্ত। শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।

মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাতসামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সসামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য প্রদর্শিত ও বিক্রি হবে। কোনো বিদেশি পণ্য এ মেলায় প্রদর্শন কিংবা বিক্রি করা হবে না।

মেলা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচটি সেমিনারের আয়োজন করা হবে।

এ বিষয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থবছরে দেশের ২৩টি জেলার আঞ্চলিক মেলায় প্রায় ৯ কোটি ১৬ লাখ টাকার পণ্য বিক্রয় এবং প্রায় ৬ কোটি ৪৪ লাখ টাকার বিভিন্ন পণ্যের ক্রয় আদেশ পাওয়া যায়।

প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোনো প্রবেশ মূল্য থাকবে না। মেলায় সারাদেশ থেকে ২৯৬ জন উদ্যোক্তা ৩০৯টি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন। উদ্যোক্তাদের মধ্যে ১৯৫ জন নারী উদ্যোক্তা এবং ১০১ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন।