চলছে নানা আলোচনা-সমালোচনা। হওয়ারই কথা তিনি যে সানি লিওনি। যে কোনো জায়গায় তার উপস্থিতি জন্ম দেয় নেতিবাচক ও ইতিবাচক ধারণার।
‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ নিউইয়র্ক নগরের জ্যামাইকার আমাজুরা হলে ৭ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। শো টাইম মিউজিকের ১৮তম এই আয়োজন উপস্থাপনা করবেন জাহিদ হাসান ও সাজু খাদেম।
বাংলাদেশ থেকে সুবর্ণা মুস্তাফাসহ ২০জন তারকা শিল্পী। আছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। আর তাই এতো হইচই।
ইতিমধ্যে এক ভিডিও বার্তায় এই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সানি।
অনেকেই সানি লিওনির উপস্থিতি নিয়ে বেশ নেতিবাচক মন্তব্য করেছেন। বলছেন, ‘সাবেক এই পর্নো তারকার সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, এটি আমাদের জন্য বেশ লজ্জাকর।
তাছাড়া ক্ষোভ প্রকাশ করে এক দর্শক বলেন, পোস্টারে সানির ছবির পাশে আমাদের দেশের বড় বড় তারকাকে এক্সট্রা তারকার মতো রাখা হয়েছে। সানিকে নিয়ে করা হয়েছে স্বতন্ত্র পোস্টার।
তবে আরেকজন দর্শক সানির উপস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেন, সানি লিওনি বলিউডের একজন তারকা শিল্পী। তিনি বলিউডে একের পর এক সিনেমায় সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন। আমার পরিচিত অনেক নারী টিকিট কেটেছেন শুধু সানিকে সরাসরি দেখার জন্য। নিজের বাসায় বা সিনেমাহলে তারা সিনেমা দেখতে পারলে, অনুষ্ঠানে দেখতে সমস্যা কী?
বললেন, একজন মানুষকে তার পেশা দিয়ে বিবেচনা না করে মানুষ হিসেবে সম্মান করা উচিত।

